অতিরিক্ত ভারে ভারাক্রান্ত কুতুবদিয়া উপজেলা, স্থায়ী জনবলহীনতায় দুর্ভোগ বাড়ছে
প্রশাসনিক দৈন্যদশায় নাকাল কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া। উপজেলার অধিকাংশ সরকারি দপ্তরে নেই স্থায়ী অফিস প্রধান। গুরুত্বপূর্ণ পদগুলো চলছে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্বে, যার ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। কুতুবদিয়া উপজেলা যেন চলছে "ভারপ্রাপ্তদের ভরসায়"। কক্সবাজার জেলার এই উপজেলা বর্তমানে প্রশাসনিক দৈন্যতায় পর্যুদস্ত, যার কারণে বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড থমকে আছে এবং দ্বীপের সাধারণ মানুষ বঞ্চনার শিকার হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, বিআরডিবি, শিক্ষা, মৎস্য, পানি উন্নয়ন বোর্ড, পরিসংখ্যান, মাধ্যমিক শিক্ষা অফিসসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে দীর্ঘদিন ধরে নেই স্থায়ী কর্মকর্তা। অধিকাংশ দপ্তরের দায়িত্ব চলছে পার্শ্ববর্তী উপজেলা থেকে "অতিরিক্ত দায়িত্বে" আসা কর্মকর্তাদের হাতে, যারা মূলত কাগজে থাকলেও বাস্তবে সশরীরে থাকেন না।
কুতুবদিয়া হাসপাতাল থেকে শুরু করে প্রায় প্রতিটি অফিসে রয়েছে জনবল সংকটের চিত্র। অফিসে কাজের পাহাড় জমলেও কর্মীর অভাবে সেসব ফাইলে দিনের পর দিন ধুলো জমছে। জরুরি সেবাও মিলছে না সময়মতো। দ্বীপের মানুষ সরকারি দপ্তরে গিয়ে হতাশ হয়ে ফিরে আসছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, "দ্বীপবাসী ন্যূনতম সেবাটুকুও পাচ্ছে না। সবকিছুই চলছে কাগজে-কলমে, দায়সারাভাবে।" এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. সৈকত বড়ুয়া বলেন, "একাধিক উপজেলার দায়িত্ব পালন করা বাস্তবে সম্ভব নয়। চাপে আছি, একসাথে ২টি উপজেলার মানুষকেও সময়মতো সেবা দিতে বেগ পেতে হচ্ছে।" উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, "জনবল সংকট দীর্ঘদিনের। বিষয়টি আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশাকরি, সমাধান আসবে।" তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপজেলার সিনিয়র সিটিজেন, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সচেতন মহল মনে করছেন, কুতুবদিয়াকে যদি একটি কার্যকর প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে অবিলম্বে সকল দপ্তরে স্থায়ী নিয়োগ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন