পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিম উদ্দিন (৪৮) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (হিন্দু পাড়া) গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিম উদ্দিন ওই গ্রামের আকবর আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসিম উদ্দিন রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে আটকে যান। তার বাবা আকবর আলী দেখতে পেয়ে ছুটে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামগঞ্জ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আকবর আলীকে পরবর্তীতে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ঘটনাস্থলে যান। তারা প্রাথমিক তদন্ত ও মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ