কুতুবদিয়ায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক-৫
কুতুবদিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম রবিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন, মোঃ নয়ন (২৬),প্রদীপ দাশ (৫০), শ্রীমান কান্তি শীল (৫৫),আবুল মনসুর (৫৫), পিতা- মৃত সিরাজুল হক ও মনজুর আলম (৫৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় ও চাঁনমিয়ার পাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৩শ গ্রাম গাঁজা, ৬টি গাঁজার পুরিয়া এবং সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কুতুবদিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে জানিয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম