ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ বাছাই ম্যাচে হোঁচট খেলো আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২১ সকাল ৯:২১

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেলো আর্জেন্টিনা। চিলির বিপক্ষে শুরুতে গোল দিয়েও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি। ফলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। এর ফলে পয়েন্ট হারাতে হয়েছে আলবিসেলেস্তাদের।

ইউনিকো মাদ্রে সিউদেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৩ আর ১১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেজ ও ডি মারিয়া। পাল্টা আক্রমণে আর্জেন্টাইন রক্ষণেরও ভালোই পরীক্ষা নেয় চিলি। ১৫ মিনিটে ভারগাসের দূরপাল্লার শট সাইট বারের পাশ দিয়ে যাওয়ায়, এগিয়ে যাওয়া হয়নি তাদের।

ম্যাচের ২৪ মিনিটে লাউতারো মার্টিনেজকে করা ফাউলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করেন লিওনেল মেসি। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। ৩৬ মিনিটেই সমতায় ফেরে চিলি। এরপর দু’দলই একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পারেনি কেউই।

এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ম্যাচে চিলি আছে ৬ নম্বরে।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড