ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে চেয়ারম্যানের গাফিলতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ২:৫৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সোবহান মাস্টারের গাফিলতিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের মজলিশপুর গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা।

জানা যায়, ইউনিয়নের কাজলডাঙ্গা বিলে তুরাপ নামে এক বালু ব্যবসায়ী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করে আসছিল দীর্ঘদিন যাব‍ৎ। এমন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিনটি ধ্বংস করেন। এতে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা একটি আশ্রমের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে নগরকান্দা বাজারে ঢোকার চেষ্টা করলে নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লবের নির্দেশে এসআই আব্দুল্লাহ আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করে। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি ঠাণ্ডা করেন এবং তাদের বিক্ষোভের কারণ জানতে চান।

বিক্ষোভকারী শিপক বিশ্বাস নামে একজন জানান, আমাদের গ্রামে একটি ‘সর্বজনীন রাধাকৃষ্ণ সেবাশ্রম’ নির্মাণের কাজ চলছে। এতে জায়গা ভরাটের জন্য বালুর প্রয়োজন পড়লে আমরা আমাদের চেয়ারম্যান আবদুস সোবহান মাস্টারকে অবগত করি। তিনি আমাদের ইউএনও অফিস থেকে অনুমতি এনে দেবেন বলে আশ্বস্ত করলে আমরা বালু উত্তোলন শুরু করি। ঘটনা শুনে ইউএনও তাদের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলনে অনুমতি না দিয়ে মন্দির নির্মাণের কাজে সহযোগিতার আশ্বাস দেন। ইউএনওর এমন আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চান ও ঘরে ফিরে যান।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মাস্টারের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, আমি ব্যাপারটি ইউএনওকে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজলডাঙ্গার বিলে অবৈধ ড্রেজার মেশিন চলার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেশিনটি ধ্বংস করি। তবে বিক্ষোভকারীরা তাদের মন্দির নির্মাণকাজের কথা চেয়ারম্যানকে অবগত করলেও চেয়ারম্যান আমাকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত