বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা যেভাবে লেস্টারে জানালেন হামজা
জাতীয় দলের হয়ে প্রথমবার বাংলাদেশে খেলতে এসে জনস্রোত দেখেছিলেন হামজা চৌধুরী। যেটিকে ভক্ত-সমর্থকদের ভালোবাসার স্রোত বললেও অত্যুক্তি হবে না। বাংলাদেশের মানুষদের এমন হৃদয়ভরা ভালোবাসা হামজাকে মুগ্ধ করেছে। বর্তমান ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, তার হৃদয়ের অনেকটা অংশ জুড়ে শুধুই বাংলাদেশ।
হামজাকে যেন এখনো শিকড় টানছে হৃদয়ের গভীর থেকে। বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে হামজা বলেন, ‘আমরা প্রথম যখন সেখানে যাই, তখন আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল। আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই।’
বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতায় হামজা কতটা আপ্লুত হয়েছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান এই মিডফিল্ডার। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে পাওয়া অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার নয়। ছেলেরা এটা নিয়ে অনেক কথা বলে, এটা পরাবাস্তব। আমার মনে হয় না, এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে।’
যুক্তরাজ্যে খেলে থাকলেও ভালোবাসার এমন উষ্ণতা সেখানে খুব একটা পাওয়া যায় না বলেই মনে করেন হামজা। বাংলাদেশে পাওয়া ভালোবাসার সঙ্গে তিনি অন্য কোনো কিছুর তুলনা করতে চান না, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’
কেউ কেউ এই অভিজ্ঞতাকে ভয়ংকর বা অতিরিক্ত বললেও হামজার কাছে এটা হৃদয়ের কাছের ব্যাপার, ‘মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে। তারা সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতে সেখানে আছে, তাই এটা খুবই ভালো অনুভূতি।’
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি