ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাভারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আপ বাংলাদেশের লিফলেট বিতরণ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ৩:৩৪

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও বিচারিক হত্যার বিচার করা, পুলিশ ও প্রশাসনের দৃশ্যমান সংস্কারসহ বিভিন্ন দাবিতে সাভারে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সাভারের বিভিন্ন স্থানে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।

এ সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহীনসহ সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ছাত্র, শিক্ষক, শ্রমজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহীন বলেন, গত জুন মাসে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে ১৬টি সিরিজ আলোচনা সভা করেছি। জুলাই মাস জুড়েই আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ সাভারে গণসংযোগ করেছি আমরা।

তিনি বলেন, সরকারকে অবশ্যই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ যথাযথভাবে ঘোষণা করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন করে যারা অর্থ পাঁচারের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। গতকাল সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ড্রাফট এসেছে তা একদম সাদামাটা।

এখানে বিডিআর হত্যাকান্ড স্পেসিফিক উল্লেখ নাই, শাপলা হত্যাকান্ড, মাওলানা সাইদীর রায়ের পর হত্যাকান্ড, ২১ এর মোদীবিরোধী আন্দোলনে হত্যাকান্ড এগুলো স্পেসিফিক উল্লেখ নাই।

এমনকি, ২৪ এর গনঅভ্যুত্থানের বর্ণনাও যথাযথ নয়। এখানে- ১৪ জুলাই নারীদের হলের তালা ভেঙে বের হয়ে আসা, ১৭ তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ১৮-১৯ তারিখে স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসা ছাত্রদের প্রতিরোধ এগুলো আলাদা উল্লেখের দাবী রাখে।

এছাড়াও জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের দিবসের কর্মসূচীগুলো উল্লেখ জরুরি। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, লং মার্চ টু ঢাকাসহ সব।তিনি আরো বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজি বন্ধ করতে হবে। আমরা পথে প্রান্তরে মানুষের কাছে যাচ্ছি। তারা আমাদের সাথে একমত পোষণ করছেন। সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। যখন মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার কেউ নেই তখন আমরা সেসব বিষয় তুলে ধরার জন্য পথে নেমেছি। জুলাই প্রশ্নে আপোসহীন থাকবে আপ বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা