একে-৪৭’সহ অস্ত্র- গোলাবারুদ উদ্ধার
পাহাড়ে ইউপিডিএফ-সেনাবাহিনীর গোলাগুলি
রাঙামাটিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকাল পৌনে ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় হয়েছে। অভিযানে এ পর্যন্ত একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
এদিকে-খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানায়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজপলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে ইউপিডিএফের (মূল) সশস্ত্র গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরাসহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ ভোর রাত ৪ টার পর এসব উদ্ধার করেছে জানিয়েছে সেনাবাহিনী। ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে গোয়েন্দা সুত্রে এমন তথ্য পান। পরে রিজিয়নের নির্দেশনায় ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল (সোমবার) রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ঘটিকায় বাঘাইহাট জোনের সেনা টহলদল ঐ এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।
এ সময় সেনাবাহিনী ইউপিডিএফের একটি সশস্ত্র আস্থানা ও দলকে শনাক্ত করতেও সক্ষম হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (মূল) কর্মীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী।
একপর্যায়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, একটি এলজি, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২ টি এসএমজি গুলির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, দুইটি স্পাই ক্যামেরা, ৪ টি ইউপিডিএফ'র পতাকা ও সামরিক শাখার বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল মো. মাসুদ রানা।
সেনাাবহিনী জানায়, তাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। পাহাড়ের শান্তিপূর্ণ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান