ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিকের উপর হামলা,থানায় জিডি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১২:২০

ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় মোহাম্মদ রুবেল নামে এক গণমাধ্যম কর্মী মারধরের শিকার হয়েছেন। তিনি দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর তিনি খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মো.রুবেল অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার সকালবেলা তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অপতৎপরতা সম্পর্কে সচেতনতা মূলক মন্তব্য করা হয়। এরপর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ঝাউতলা বাজার রোড দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী হোসেন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কের পাশে ‘ঝলক ক্লাব’–এর অন্ধকার গলিতে জোড়পূর্বক নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেনো স্ট্যাটাস দেওয়া হয়েছে সে বিষয়ে অকথ্যভাষায় গালমন্দ দিয়ে মব সৃষ্টি করে। এক পর্যায়ে স্থানীয় স্থানীয় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত জসিম প্রকাশ গাঞ্জা ব্যবসায়ী জসিম অশ্রাব্য ভাষায় গালাগাল করে সাংবাদিক রুবেল এর মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি মারতে শুরু করে। অপর অভিযুক্ত হোসেন সাংবাদিক রুবেলের হাতে থাকা স্মার্টফোনটি কেড়ে নিতে চায়। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুরের চেষ্টা করে।

রুবেল আরো জানান, তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় তাকে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দিতে থাকে।ঘটনার পর মো. রুবেল সিএমপি’র ‍খুলশী থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

এই বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন,“অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। সংগঠনের সভাপতি সোহাগ আরেফীন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন যৌথ বিবৃতিতে বলেন,এই হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়,এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপরও হামলা। যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরও বলেন, “বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা ক্রমাগতভাবে হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান