আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এম মোস্তাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফিজুর হক। অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ১৩০০ নম্বরের মধ্যে ১২২৫ নম্বর পাওয়া তাসমিন ইসলামের পিতা, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম এবং তাকিয়া মেহেজাবিনের মাতা চম্পা খানম। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক আবুল বাশার শেখ ও সাবিহা সুলতানা।
এ বছর আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ শিক্ষায় ১৪ জন এবং কারিগরি শিক্ষায় ৫ জন, সর্বমোট ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে তাসমিন ইসলাম ১৩০০ নম্বরের মধ্যে ১২২৫ নম্বর পেয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন