ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামী বিরহতিথী উৎসব অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১২:৩৭

‘‘হরের্নাম হরেনার্ম হরেনামৈব কেবলম, কলৌ নাস্তোব্য নাস্তোব্য নাস্তোব্য গতিন্যথা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম নশরতপুর (গোসাই বাড়ী) শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১তম সেবায়েত শ্রী শ্রী মনোরমা গোস্বামীর বিরহতিথী উৎসব উপলক্ষে  মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।  
সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও জাকজমকপূর্ন ভাবে শ্রী শ্রী মনোরমা গোস্বামী বিরহ তিথী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দদের আগমন দেখা গেছে। বিশেষ করে নোয়াখালী, সেনবাগ, চৌমুহনী, লক্ষীপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে বাউল গোসাই বাড়িতে। বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায়, আমাদের পরম গুরুর ধামে আসতে পেরে খুবই ভাল লাগছে। শ্রী শ্রী মনোরমা গোস্বামী আমাদের কে ছেড়ে চলে যায়নি। তিনি আমাদের মাঝেই আছেন ও থাকবেন। অনেকেই হাতে গুরুর বাড়িতে আসার সময় নারকেল জোড়া, ফল, শাড়ি, ধুতি ও অন্যান্য জিনিসপত্র আনতে দেখা গেছে। উৎসব উপলক্ষে কয়েকটি দল নাম পরিবেশন করেন এবং দুপুর ২.৩০ ঘটিকার সময় হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন কমিটির নেতৃবৃন্দ। বৈরী আবহাওয়াকে ভেদ করে ভক্তবৃন্দে আগমনে বৃন্দাবনে পরিনত হয়েছে। 
এ ব্যাপারে চন্দন রঞ্জন গোস্বামী বক্তব্যে বলেন, লাকসাম নশরতপুর (গোসাই বাড়ী) শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১তম সেবায়েত শ্রী শ্রী মনোরমা গোস্বামীর বিরহতিথী উৎসব টি প্রতিবছরের এবার গোবিন্দের কৃপায় সম্পন্ন করতে পেরেছি। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে। খুবই সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে। আগামীতে আরও সুন্দর ভাবে করার মনোবাসনা আছে। সকলে আমাদের কে সহযোগিতা করবেন। ভগবান সকলের মঙ্গল করুক। তিনি আরও বলেন, ৩০ জুলাই বুধবার ভোর ৫.৫১ ঘটিকায় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞনুষ্ঠানের শুভ সমাপন অতঃপর শুভানুষ্ঠানের মহামিলন অনুষ্ঠিত হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত