মান্দায় নবাগত ইউএনও'র সঙ্গে পরানপুর ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের মতবিনিময়
নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আখতার জাহান সাথীর সঙ্গে পরানপুর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে পরাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করে,পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আখতার জাহান সাথী বলেন,উপজেলার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান ত্বরান্বিত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণ করতে হবে। যাতে শিক্ষার্থীরা ফলাফল ভাল করে সামনের দিকে এগিয়ে যায়। দায়সারা ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করলে হবে না। ফলাফলের মাধ্যমেই প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে হবে।এছাড়াও মাদক,বাল্যবিবাহ,চুরি ডাকাতি প্রতিরোধে গ্রাম্য পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের মাদরাসা ও স্কুল প্রধানদের ১টি ফুটবল ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের মাঝে হাতে ১ টি করে ছাতা বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দের পাশাপাশি স্কুল, মাদরাসার প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার,স্বাস্থ্য কর্মী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেছেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত