ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার নতুন নেতৃত্বে কৃষি বিজ্ঞানী ড. সগিরুল ইসলাম মজুমদার


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:২৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিশ্রুতিশীল কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার এ দায়িত্ব পালন করবেন এবং তিনি পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

পবিপ্রবির তরুন মেধাবী শিক্ষক ডক্টর মোঃ সগিরুল ইসলাম মজুমদার এই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় ব্যাচের ছাত্র। তিনি জাপান সরকারের মর্যাদাপুর্ণ মনবুশো বৃত্তি নিয়ে কৃতিত্বের সাথে এমএস এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি পারিবারিকভাবে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক পদে থাকার কারনে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর শুধু পবিপ্রবি নয় অনন্য বিশ্ববিদ্যালয়েও নিয়োগ বঞ্চিত হন। অবশেষে দীর্ঘ ফ্যাসিস্ট সময়ের নিয়োগ বৈষম্যের অবসানের মাধ্যমে গত ৩০ জুন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হন। 

ডক্টর মোঃ সগিরুল ইসলাম মজুমদার বর্তমানে পবিপ্রবির জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সদস্য ছাড়াও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর প্রকাশিত "জিয়া সমগ্র" গ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ