ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মেসিদের লিগে যাচ্ছেন মুলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৩৬

বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক শেষ করলেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন তিনি। বর্তমানে এই লিগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের মতো তারকারাও খেলছেন।

দলবদলের ক্ষেত্রে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, গিভমি স্পোর্ট, বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানি নিশ্চিত করেছে, ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মুলার।

এর আগে গত এপ্রিলে বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছিল, তারা মুলারের সঙ্গে আর নতুন কোনো চুক্তি করবে না। চলতি বছরের ক্লাব বিশ্বকাপের পিএসজি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেই শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন তিনি। ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

মুলারের প্রতি ইউরোপের বাইরে আরো অনেক ক্লাবেরই আগ্রহ ছিল। এমনকি অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত এমএলএসকেই গন্তব্য হিসেবে বেছে নিলেন তিনি।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল