ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে পুরস্কার বিতরণ


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ বিকাল ৫:১১

পারফরমেন্স বেইজড গ্র্যান্ট ফর্ম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় নওগাঁ সদর উপজেলায় মাধ্যমিক ও টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নওগাঁ সদর এবং জেলা শিক্ষা অফিস, নওগাঁ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন প্রেরণা দেবে।” তিনি আরো বলেন, “শিক্ষার মানোন্নয়নে অংশগ্রহণমূলক মূল্যায়ন ও পুরস্কার প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন। তিনি বলেন, “আমরা চাই এই ধরনের প্রোগ্রাম চালু থাকুক এবং আরও বেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে সঠিক মূল্যায়নের মাধ্যমে পুরস্কার প্রদান করা হোক।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াশিউর রহমান বলেন, “পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যেন তাদের সফলতা ধরে রাখতে পারে এবং অন্যরাও অনুপ্রাণিত হয়, সেজন্য সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়