ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মসজিদের ভেতর থেকে যুবকের রক্তাক্ত লাশ ‍উদ্ধার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ বিকাল ৬:৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভেতরে শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা কর‍া হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতের যে কোনো সময় উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভেতর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে চৌধুরীপাড়া জামে মসজিদের ভেতরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভোলাব ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব