বান্দরবানে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী
বান্দরবান পার্বত্য জেলা, ৩০ জুলাই ২০২৫ – বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বান্দরবানে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় ও বন বিভাগ আয়োজিত এই মেলা সবুজ বান্দরবান গড়ার প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল।
মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার সিপিএম বার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার উপ-পরিচালক এম এম শাহনেওয়াজ এবং বান্দরবান পার্বত্য জেলার বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবান পার্বত্য জেলার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম।
মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফল-ফুলের গাছ এবং হরেক রকম কারুশিল্পের পণ্য দিয়ে স্টলগুলো সাজানো হয়েছিল। বান্দরবান জেলা প্রশাসক ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। এই আয়োজন বান্দরবানের পরিবেশ রক্ষায় এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য