ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সোহান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৫ বিকাল ৫:২২

বছর খানেক ধরে দলের বাইরে আছেন সাকিব আল হাসান৷ তবে জাতীয় দলে খেলতে না পারলেও নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সবশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন সাকিব৷ একই লিগে বাংলাদেশি দল রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন নুরুল হাসান সোহান। 

জিএসএলে খেলার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে সোহানের। সম্প্রতি এক গণমাধ্যমকে সোহান বলেন, 'অবশ্যই ম্যাচের দিন দেখা হয়েছে, কথা হয়েছে এবং অবশ্যই তাকে মাঠে দেখতে পেয়ে আমার ভালো লেগেছে। আমার মনে হয় সেও তার টাইমটা ক্রিকেট মাঠে অনেক উপভোগ করছে।'

সেই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি রংপুর।  আফসোস নিয়ে সোহান বলেন, 'আমার কাছে মনে হয় যে পরপর দুইবার ফাইনাল খেলাও ভালো। আলহামদুলিল্লাহ, আমরা যদি শেষটা ভালো করতে পারতাম, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া ছিলো। কারণ গ্লোবাল এরকম আসরে সবক'টা টিম আমার কাছে মনে হয় ওয়েল ব্যালেন্সড টিম ছিলো। তাদের সাথে লড়াই করে ফাইনালটা জিততে পারা অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে যেতো। হয়তো আমাদের একটা খারাপ দিন গিয়েছে ফাইনালে।'

'গায়ানাও ভালো টিম ছিলো বা যে ক'টা টিম ওখানে ছিলো সবাই ভালো টিম ছিলো। এবং গত বছরও আমরা যখন গিয়েছিলাম হয়তো আমাদের ঐভাবে কেউ ভাবেনি। এই বছর যখন গিয়েছি একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ ছিলো। অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং সব প্লেয়ার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অনেক বেশি ক্ষুধার্ত ছিলো। যতটুকু আমরা খেলেছি, ভালো খারাপ মিশিয়ে টিম হিসেবে খেলেছি এবং অবশ্যই টিমের প্রতিটা প্লেয়ারেরই ঐ চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা ছিলো।'

এমএসএম / এমএসএম

নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ

ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার

বিশ্বকাপের আগে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টাইন ডিফেন্ডার

জার্মান লিজেন্ডকে ফেরাচ্ছে রিয়াল

অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই : ফ্লিক

‘দিল সে... কালান্দার্স’— পিএসএল থেকে ছিটকে যাওয়ার পর ইমন

নেইমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে!

ইয়ামালের নতুন মাইলফলকের রাতে শিরোপার আরও কাছে বার্সেলোনা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক

মাঠে ফেরার দিনই নতুন চোটে পড়লেন আর্জেন্টাইন তারকা

বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তকে নতুন ফোন উপহার সঞ্জুর