টাঙ্গাইল-আরিচা সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কে বেইলি ব্রিজের ওপর দিয়ে গাছবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইল-আরিচা সড়কের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, নাগরপুর থেকে গাছভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি সড়কের টেংরীপাড়ার বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভেঙে পড়ে ট্রাকটি আটকে যায়। বেইলি ব্রিজটি দিয়ে ৮ টন ধারণক্ষমতার পরিবহন চলাচলের উপযোগী হলেও দ্বিগুণ পরিমাণের পরিবহন চলাচল করে। এ কারণে প্রায়ই ব্রিজটিতে পার হওয়ার সময় পরিবহন আটকে গিয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী এসএম আলামিন বলেন, আমাদের লোক ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ট্রাকটি সরানো হয়ছে। ব্রিজের পাটাতন ঠিক করার কাজ অব্যাহত রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কতক্ষণ সময় লাগতে পারে এটা এখন বলা যাচ্ছে না।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’