ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ১:২৮

বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম হয়। যদিও টাইগার এই স্পিডস্টার সেই অভিযোগ অস্বীকার করেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। গতকাল (বুধবার) অবশেষে সেই বিষয়ের সমাধান হয়েছে। 

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’

ক্রিকেটার তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট সৌরভের কণ্ঠে, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’

পরে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা-চাচা এসে মুচলেকায় সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পরে পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়। (শুরুতে) ওইরকম পরিস্থিতি ছিল না। ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।’

এর আগে অভিযোগ ওঠার পর তাসকিন বলেছিলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’

এমএসএম / এমএসএম

ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার

‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’

রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের

সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ

নিরাপত্তা শঙ্কায় কাতারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি