ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জ বন্যার পানি প্লাবিত হয়ে রাস্তা ভেঙ্গে জনসাধারনের দুর্ভোগ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ১:৩৫

টানা ভারী বর্ষণের কারণে  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪নং দুধল ইউনিয়নে অবস্থিত চন্দ্রদ্বীপ কলেজ ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঝখানের রাস্তা এবং চাটরা মাধ্যমিক বিদ্যালয় ও চাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কগুলো বর্তমানে চরম ভাঙন ও জলাবদ্ধতার শিকার।টানা বর্ষণ ও বন্যার পানিতে এসব রাস্তাগুলো প্লাবিত হয়ে পড়েছে বিপজ্জনক অবস্থায়। ফলে প্রতিদিন স্কুল ও কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ পথচারীদের।এলাকাবাসী জানিয়েছেন—বহুদিন ধরেই এই সড়কগুলোর অবস্থা নাজুক, কিন্তু এবারের বন্যায় ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে।এলাকার মানুষজন দ্রুত রাস্তার সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ দাবি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে।
এদিকে, এলাকাবাসীর দাবির পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খালেকুজ্জামান বাহাদুর, আহ্বায়ক ৪নং দুধল ইউনিয়ন যুবদল।স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।আমরা অপেক্ষা করছি—কবে হবে সঠিক পদক্ষেপ, আর ফিরবে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক গতি।"

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ