নাগরপুরে ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠেছে অবৈধ সীসা কারখানা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলাসিন শামসুল হক সেতুর পাশে ধলেশ্বরী নদীর তীরে সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের শেষ সীমানায় গড়ে উঠেছে একটি অবৈধ ব্যাটারির সীসা গলানোর কারখানা। ২৯ জুলাই মঙ্গলবার ২০২৫ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটি ইটের দেয়াল ঘেরা হলেও কোনো ধরনের ছাড়পত্র বা পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এটি পরিচালিত হচ্ছে।
কারখানায় দেখা যায়, সীসা গলানোর সময় নির্গত কালো ধোঁয়া ও ব্যাটারির এসিডযুক্ত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে, যার ফলে আশপাশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস, আর এসিড মিশ্রিত পানি নদীর জলজ সম্পদ ধ্বংস করছে বলে আশঙ্কা করছেন পরিবেশবাদীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এই অবৈধ কারখানাটি পরিচালনা করছেন দেলদুয়ার উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিকের ভাই নান্নু। তথ্য সংগ্রহের সময় কারখানার শ্রমিকদের মোবাইল দিয়ে তার সঙ্গে কথা বলানো হলে তিনি সরাসরি প্রাণনাশের হুমকি দেন।
কারখানার আশপাশে বসবাসরত বেশ কয়েকটি পরিবার, যাদের অধিকাংশই পার্শ্ববর্তী চোহালী উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে এখানে বসতি গড়েছে, তারাও কারখানার বিষাক্ত ধোঁয়া ও গন্ধে অতিষ্ঠ। তবে তারা ভয়ে মুখ খুলতে চাইছেন না।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “এই অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চালিয়ে এটি ভেঙে দেওয়া হবে।”
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক জানান, “কারখানাটি উচ্ছেদ করতে হলে প্রথমে নথিপত্র তৈরি করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাতে হবে। ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) স্যারের নজরে আনা হয়েছে।”
তিনি আরও জানান, ইউএনও মহোদয় অল্প সময়ের মধ্যেই স্থায়ীভাবে কারখানাটি ভেঙে ফেলার জন্য নির্দেশনা দেবেন।
এদিকে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীসা গলানোর মতো ঝুঁকিপূর্ণ শিল্প স্থাপন করতে হলে অবশ্যই পরিবেশ ছাড়পত্র নিতে হয়। কিন্তু এই কারখানাটির কোনো বৈধ অনুমতি নেই। এ ধরনের কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই কারখানার কার্যক্রম বন্ধ করে পরিবেশ ও মানুষের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি