জাতীয় ফুটবল দল
জেমিকে অব্যাহতি, নতুন কোচ অস্কার ব্রুজন
জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শুক্রবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নতুন কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকে। সাফ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ দুই মাস, ১৭ নভেম্বর পর্যন্ত।
জেমি ডে’র বিদায় নিশ্চিত হয়ে গেছে, এখনই বলা যাচ্ছে না। তার ভাগ্য নির্ধারণ হবে পরে। সম্ভবত অস্কার ব্রুজনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে অস্কার ব্রুজনের। আসল পরীক্ষাটা তার সেখানেই।
৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিসেলস আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।
জামান / জামান
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স