ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুর প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ ও খাস জমি উদ্ধার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৪:৪৩

যশোরের কেশবপুরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে মেয়ের বাবা সন্তোষ দাসকে ৮ হাজার টাকা জরিমানা সহ বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। অপরদিকে সরকারি খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণের অপরাধে শাহীনুুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
গত বুধবার (৩০ জুলাই-২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামে সন্তোষ দাসের অপ্রাপ্তবয়স্ক মেয়ে সুবর্ণা দাস (১৭) এর বিয়ের প্রস্তুতি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ গত বুধবার রাতে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের প্রস্তুতির সত্যতা পেয়ে
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মেয়ের বাবাকে ৮ হাজার টাকা জরিমানা এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মেয়ের বাবা অঙ্গীকারনায় স্বাক্ষর করার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা হয়। 
অপরদিকে উপজেলার বায়সা গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে শাহিনুর রহমান (৩০) সরকারি রাস্তার পাশে খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগের ভিত্তিতে দোকান ঘর নির্মাণের প্রাক্কালে শাহিনুর রহমান কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে। 
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মেয়ের বাবাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকারনামা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 
এছাড়াও সরকারি রাস্তার পাশে খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণের প্রাক্কালে শাহীনুর রহমানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি