মেহেরপুরে শিক্ষার মানন্নোয়নে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার শিক্ষার মানন্নোয়নে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (৩১) জুলাই মেহেরপুর সুবিধপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, মেহেরপুর। তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। বিশেষ করে আপনারা ছেলেমেয়েদের অল্প বয়সে বিয়ে দেন এটা ঠিক নয়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাবে। লেখাপড়া না করলে তোমার নিজের, পরিবার ও রাষ্ট্রের ক্ষতি হয় যা মেধাবী জাতি গঠন করতে এবং মানুষ করার কারিগরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিহারী নাথ, ইন্সপেক্টর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর। তিনি তার বক্তব্য বলেন, শিক্ষা মানব জীবনের একটি অপরিহার্য মৌলিক অঙ্গ। তোমাদের ভালোভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। যা আগামীতে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। বিশেষ করে তোমার নিজের এবং পরিবারের। তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তোমরা কেউ মাদকের দিকে হাত বাড়াবে না। মাদক জীবনকে ধ্বংস করে। তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এই বাণীটা তোমরা বিশেষভাবে মেনে চলবে " নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব "। তিনি মনীষীর বাণীর সারমর্ম বিশ্লেষণ করেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানকে সব সময় খেয়াল রাখবেন। তারা ঠিকমতো পড়াশোনা করছে কি না ? কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে এগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া দরকার। আর অল্প বয়সে ছেলেমেয়েদের দিয়ে দিবেন না এতে শারীরিক ও মানসিক চরম ক্ষতি হয়। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
এ সময় বক্তারা আরো বলেন যে, শিক্ষা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা সকলকে সঠিক অধ্যাবসায়ের মাধ্যমে অনুশীলন করতে হবে। অভিভাবক এবং ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনার সন্তানদের খোঁজখবর রাখবেন এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য অনুষ্ঠানে বক্তারা দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ আবদুর রাহীম, সহকারী জেলার শিক্ষা অফিসার, মেহেরপুর, মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মেহেরপুর সদর, মোঃ হাফিজুর রহমান, সভাপতি, সুবিধপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক শাহাবুদ্দিন ইসলাম, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, অভিভাবকগণ ও ছাত্রছাত্রী বৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান