ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৪:৫২

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২ শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক  জানান, বুধবার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। কিছু অসৎ ব্যক্তি বিলটিতে উক্ত জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় জালগুলো উদ্ধার করা হয়।  জব্দকৃত জাল উক্ত এলাকায় সড়কে এনে জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অত্র এলাকাবাসী। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম