দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বীর সলিল গ্রামে অবস্থিত দুটি অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রমে একটি কারখানা ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি কারখানাকে তালাবদ্ধ করে সিলগালা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ মাসুদ ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, “পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন স্থানে অবৈধ ও পরিবেশ বিপজ্জনক কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এই অভিযান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার