ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ১:১৯

কুড়িগ্রামে বিভিন্ন দাবী নিয়ে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায়  কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও উপবৃত্তি চালু করা, ক্বওমী সনদের স্বীকৃতি দান এবং সনদ অনুযায়ী কর্মের ব্যবস্থা করা, অবসর কল্যাণের টাকা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে প্রদান করা ইত্যাদি বিষয়ে সরকারের দৃষ্টি আলোকপাত করে জোরালো দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নূর বখ্ত, সেক্রেটারি মাওলানা আবু তালেব, উপাধ্যক্ষ মাওলানা আলিনুর রহমান, মুহতামিম আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

এমএসএম / এমএসএম

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত