উত্তরা ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এবং অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫'। গত ১ আগস্ট, শুক্রবার, দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং বিশেষ অতিথিরা একত্রিত হয়ে স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কাজী তারেক উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন ড. ইসরাত হোসেন এবং প্রোক্টর প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তাঁর বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপর বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আহবীর আজাদ।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন। এছাড়া, ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী হোন্ডা লিমিটেডের সৌজন্যে শিক্ষার্থীদের জন্য ফ্রি বাইক রাইড ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ অংশে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ইন-চার্জ মোহাম্মদ আলী।
দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় পর্বে ছিল বিনোদনমূলক নানা আয়োজন, মজার খেলা, রেফেল ড্র ও বাইক রাইডিং। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক জমকালো মেগা কনসার্ট, যেখানে 'লালন' ব্যান্ড পারফর্ম করে। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এবং অফিস অব পাবলিক রিলেশন্স।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো