নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত খন্দকার বাড়ি মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক জনাব খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক জনাব মো: আব্দুল কাইয়ুম, মিসবাহুল উলুম মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়েখ হাসান মাহমুদ, মসজিদ কমিটির সেক্রেটারী জনাব খন্দকার আশরাফুল ইসলাম (বাদল), মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব কামরুল হাসান তুহিন এবং সংশ্লিষ্ট মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান