ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৪০

২ আগস্ট ২০২৫ তারিখে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দীন আহমেদ এবং মোঃ রিয়াজুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার এবং এম. এম. সাইফুল ইসলাম। ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ ২০২৫ সালের প্রথম ৬ মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্মেলনে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, বছরের বাকি সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন