ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন ইঞ্জিনিয়ার মাসুদ


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৪১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী লিফলেট বিতরণ করেছেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। ২ আগষ্ট শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই লিফলেট কার্যক্রম করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর জাতীয়তাবাদী ছাত্রদল আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। 

উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভোলাহাট বাসস্ট্যান্ড, ফুটানীবাজার, বাচ্চামারী হাট, মুশরীভুজা বাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি'র  সহ-সভাপতি মোঃ সারওয়ার্দি, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার সময় এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ বলেন, আমি যদি দলীয় মনোনয়ন পায় তাহলে তিন উপজেলার, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নমন সহ নানান উন্নয়নে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্যতার মাপকাঠিতে দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন এই সজ্জন ব্যক্তিত্ব সম্পন্ন এমপি মনোনয়ন প্রত্যাশী মুঃ ইমদাদুল হক মাসুদ।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩