ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সালথায় ইউপি সদস্য ইমরুল খানের ওপর বর্বরোচিত হামলা 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ রাত ৮:৪৫

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের সদস্য ইমরুল খানের (৪০) ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। ইমরুল ওই ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত হালিম খানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ইমরুলের বাড়িতে কয়েকজন লোক এসে তার বাড়ির পাশে রাস্তায় ডেকে নিয়ে হাতুড়ি ও রড দিয়ে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

আহত ইমরুলের ছোট ভাই রাজু বলেন, খারদিয়া গ্রামের ইরন খন্দকার, রাজন খন্দকার, ওহিদ খন্দকার, হিমায়েত মোল্যা ইমরুল মেম্বারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় শুক্রবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওহিদ খন্দকারের বাড়ির সামনে হাতুড়ি ও রড় দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এতে তার দুই পায়ের হাড্ডি ভেঙে গেছে। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বলেন, ইমরুল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। তার ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এদিকে হামলাকারীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

সালথা থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জামান / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত