সুবর্ণচরের মোহা শাহজাহানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
দীর্ঘ প্রায় ১ বছর পর সুবর্ণচরে বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ আগষ্ট শনিবার (সন্ধ্যা ৭ টায়) সুবর্ণচর রাজদরবার হলে প্রস্তুতি সবার আয়োজন করে সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, চর জুবলী ইউনিয় বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদাত, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান সহ উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চলতি বছরের জানুয়ারীতে মো. শাহজাহান হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন।
মো. শাহজাহান চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি আগামী ৯ আগষ্ট সুবর্ণচর আগমন করবেন মো.শাহজাহান সুবর্ণচর আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। প্রস্তুতি সভায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রস্তুতি সভায় অংশ নেয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা