দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতিত নেতা বাবরকে নেত্রকোনা বাসী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই
নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতিত নেতা ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে উপস্থিত হয়ে গান ও স্লোগানে মুখরিত পরিবেশে শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানান সমর্থকরা। লুৎফুজ্জামান বাবর ফাঁসির মঞ্চ থেকে সংসদ সদস্য এই আলোচিত রাজনৈতিক যাত্রাপথ পেরিয়ে এবার চতুর্থবারের মতো বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সফল ভাবে পালন করেন। দলীয় নেতাকর্মীদের মতে,দায়িত্ব পালনে তাঁর অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় এবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তারা।
এদিকে বিজয়ের পর থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা প্রচারণায় মুখর থাকছে।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন,বাবর ভাই একজন আদর্শমান সৎ ও নীতিবান মানুষ। অতীতে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাঁকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক—এটাই নেত্রকোনা-৪ (মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি)সহ নেত্রকোনা বাসীর প্রত্যাশা।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনও একই দাবি জানিয়ে বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের কল্যাণে বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন,আমি কখনও কোনো কিছু চাইনি বা দাবি করিনি। তবে দল যদি আমাকে দায়িত্ব দেয়, সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব। আমাদের নেতার ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করব,ইনশাআল্লাহ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন,তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল ভোট ৬ হাজার ১০৬টি।
ফলাফলে দেখা যায়,ধানের শীষ প্রতীকে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৯২৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার