ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

যমুনার চরাঞ্চলের মানুষের ভাগ্যউন্নয়নে টুকুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় টাঙ্গাইলবাসি


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ৩:৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে টাঙ্গাইল-৫ (সদর) আসন বিশেষ করে চরাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত আশা পুরণ হতে যাচ্ছে।  টাঙ্গাইল-সদর আসনে প্রথমবারের মতো সাবেক ছাত্র নেতা থেকে সংসদ সদস্য হয়েছেন  সুলতান সালাউদ্দিন টুকু। তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান টাঙ্গাইলবাসী।
টাঙ্গাইল সদরের মাহমুদনগর, কাতুলী, হুগড়া, দাইন্যা, গালা, করটিয়া, কাকুয়া, সিলিমপুর, ঘারিন্দা ও পোড়াবাড়ি ইউনিয়ন এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে সর্বস্তরের মানুষ এই আকাঙ্খার কথা জানিয়েছেন। তারা বলছেন, সুলতান সালাহ উদ্দিন ছাত্র নেতা থেকে স্থানীয় সরকার গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলে এলাকার সবচেয়ে বেশী উন্নয়ন হবে। বিশেষ করে তারা দু:সময়ে অবহেলিত জনপদের পাশে দাঁড়ানো এই তরুন নেতাকে নির্বাচনের আগে থেকে আপন করে নিয়েছেন। ফলে তার পক্ষে তৈরি হয়েছিল এক বিষমকর গণজোয়ার। যমুনার চরঞ্চলবাসীর প্রত্যাশা, বিএনপির এই নেতাকে মন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া হলে, তিনি হবেন সাধারণ মানুষের কণ্ঠস্বর । আর এলাকার উন্নয়নের বাস্তব রূপকারে পরিণত হবেন। 
টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জনপ্রিয়তার মূল কারণ ছিল, তার দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা, তৃণমূল কর্মীদের সাথে সুসম্পর্ক, দৃঢ় নেতৃত্ব এবং পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য। বিএনপির এই কেন্দ্রীয় নেতা জনগণের কাছে একজন উন্নয়নকামী ও প্রতিশ্রুতিশীল প্রতিনিধি হিসেবে পরিচিত। যা সুলতান সালাহ উদ্দিন টুকু টাঙ্গাইল সদরের রাজনীতিতে অন্যতম শীর্ষ জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন।
গত ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। নির্বাচনী গণসংযোগে অংশ নিতে যাওয়ায় এই তরুণ নেতা হয়ে উঠেছেন জনআকাঙ্খার প্রতীক। মাহমুদনগর ইউনিয়ন, কাতুলী, হুগড়া, দাইন্যা, গালা, করটিয়া, কাকুয়া, সিলিমপুর, ঘারিন্দা ও পোড়াবাড়ি ইউনিয়নসহ প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও আবেগঘন পরিবেশেরও সৃষ্টি হয়েছিল। এক প্রবীণ নারী তাকে আশীর্বাদ জানাতে মাথায় হাত রেখে দোয়া করেন। এ দৃশ্য দেখে এলাকার ভোটারদের এমনকি বিরোধী পক্ষের সমর্থকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আর এই মানুষের ভালোবাসাই তার জন্য বড় শক্তিতে পরিণত হয়। 
মাহমুদনগর ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান, টাঙ্গাইল সদরের যমুনা তীরবর্তী চরঞ্চলের উন্নয়নে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, মাহমুদনগর ও কাশিনগর এলাকায় সেতু নির্মাণ অন্যতম প্রধান দাবি করেছেন নবনির্বাহিত সংসদ সদস্যের কাছে। এছাড়া কৃষি উন্নয়ন, ও উৎপাদন বাড়াতে তরমুজ, বাদাম ও ভুট্টার মত লাভজনক ফসলে সরকারি প্রণোদনা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চরাঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করার উদ্যোগ নিবেন সুলতান সালাহ উদ্দিন টুকু।
তিনি নির্বাচনে অংশ গ্রহনের কারণে সংগঠন ও তৃণমূলের সাথে তার যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর আসনে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা তিনি রেখেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছিলেন। । শুধু তাই নয়, তিনি উন্নয়ন ও প্রতিশ্রুতির মাধ্যমে জনগণের কাছে  বিশ্বাস অর্জন করেছেন। আবার আধুনিক টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা স্থানীয় ভোটারদের আস্থা অর্জন করেছে। পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতিত ও মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় তারই আপন বড় ভাই জনপ্রিয় নেতা আব্দুস সালাম পিন্টুকে। ফাঁসির মঞ্চ থেকে তিনি এখন জাতীয় সংসদের চেয়ারের আসিন হচ্ছেন। তারই আপন ছোট ভাই হওয়ায় পারিবারিকভাবেও সুলতান সালাহ উদ্দিন পিন্টর একটি শক্তিশালী অবস্থান রয়েছে।
এই জনপ্রিয় নেতার আন্দোলন ও ত্যাগ রয়েছে অকল্পনীয়। গত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করা নেতাকর্মীদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে টাঙ্গাইল-৫ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে তার পক্ষে ব্যাপক জনসমর্থন বা গণজোয়ার সৃষ্টি হয়। সেই গনজোয়ারের ফলশ্রুতিতেই তিনি বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি টাঙ্গাইলের সাধারণ মানুষের কাছে জাতীয়তাবাদী দল বিএনপির বাইরেও একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত পেয়েছেন।
চরঞ্চলেল হুগড়া ইউনিয়নের মতিউর রহমান নামের একজন সমাজ সেবক জানান, যমুনা তীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের নবনির্বাচিত এমপি। নির্বাচনের আগে তিনি এলাকায় এসে ওয়াদা করেছেন, এলাকার ২০ থেকে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন। টাঙ্গাইলে এমনভাবে পর্যটন শিল্প গড়ে তোলা হবে, যাতে মানুষের আর চট্টগ্রাম বা কক্সবাজার যেতে না হয়, পর্যটকরাই টাঙ্গাইলে আসেন। তার ওয়াদা বাস্তবায়ন করা হলে, আমাদের এলাকার ব্যাপকভাবে উন্নয়ন হবে। আর এলাকায় বেকারত্ব না থাকলে কোন প্রকার অপরাধের ঘটনাও ঘটবে না। কারণ বেকারত্ব না থাকলে কেউ অযথা সময় ব্যায় করবে না এবং মাদক ব্যবসাসহ কোন প্রকার অবৈধ কর্মকান্ডে লিপ্ত হবেন না। তাই আমরা সুলতান সালাহ উদ্দিন টুকুকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।
টাঙ্গাইল-সদর আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া সুলতান সালাউদ্দিন টুকু-কে মন্ত্রী হিসেবে দেখতে চান সদরবাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে তাকে দায়িত্ব দেবেন, সেখানেই তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন। গত শনিবার সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে দায়িত্ব দেবেন, আমি তখন সেভাবেই কাজ করব, ইনশাআল্লাহ। ” পহেলা ফাল্গুন উপলক্ষে তিনি বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বইছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সকলে মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। 
তিনি বলেছেন, টাঙ্গাইল সদরের জনগণ যে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তার এই বিজয়কে টাঙ্গাইলের জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরো বলেছেন, “সদরের প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। সকলের সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।” দুই ভাই একসঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এক প্রশ্নের জবাবে তিনি টাঙ্গাইলের সাংবাদিকদের বলেছেন, “আমার ভাই আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। নির্বাচনে তার জয়ে আমি আনন্দিত। জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন এবং তার বিজয়ের ব্যবধানও রেকর্ড হয়েছে।’ আমাকেও বিপুল ভোটে নির্বাচিত করায় টাঙ্গাইল সদরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতাকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত

শ্যামনগর কৈখালীতে জামায়াত নেতার তরমুজ ক্ষেত লন্ডভন্ড

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ঘাতক ট্রাক চালক গ্রেফতার

কুড়িগ্রামে রমজানে ভেজালরোধে কঠোর অবস্থানের ঘোষণা

উলিপুরে পবিত্র রমজান ও একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার-১ আসনে ছয় প্রার্থীর লড়াইয়ে চারজন হারালেন জামানত

যমুনার চরাঞ্চলের মানুষের ভাগ্যউন্নয়নে টুকুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় টাঙ্গাইলবাসি

নবনির্বাচিত এমপি লুৎফর রহমান খান আজাদের সংবাদ সম্মেলন

বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ঝালকাঠির ২- আসনের ইলেন ভুট্টো

মেহেরপুরে মানবাধিকার আইনি সহায়তা ফাউন্ডেশন (আসক ফাউন্ডেশন) মানববন্ধন কর্মসূচি পালিত

গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ- জামান মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী

সলঙ্গায় বাসে তল্লাশি, ৯৬০ পিস বুপ্রেনরফিন উদ্ধার