ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত
রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়ন বিএনপির মূল দলসহ সহযোগী সব সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জনি পারভেজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও জেলা যুবদলের পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঠাকুরগাঁওয়ে বিএনপির সব কমিটি বিলুপ্ত, যুবদল নেতা বহিষ্কার অব্যাহতি পাওয়ার বিষয়ে আখানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জনি পারভেজ বলেন, “আমি দলের জন্য সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছি। তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আমি ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলব।
জেলা বিএনপি ও যুবদলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নং আখানগর ইউনিয়ন বিএনপি, কৃষক দল, মহিলা দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানা শাখা কমিটি আখানগর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম দেখাশোনা করবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’