ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ২:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিমধ্যে মন্ত্রীসভা গঠনের প্রস্ততি শুরু করেছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। আগামী দুয়েকদিনের মধ্যেই শপথ নিবেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রীসভার সদস্যরা। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। দলের কাছে তাকে মন্ত্রী করার জোরালো দাবী তুলেছেন এ জেলার সর্বস্তরের জনগণ।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেরপুর-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে এবার মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুর জেলাবাসী। তাদের দাবী হেভিওয়েট এই আসন থেকে স্বাধীনতার পর থেকে যারাই নির্বাচিত হয়েছেন তারাই সরকারের কোন না কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

গারো পাহাড় অধ্যুষিত শেরপুর জেলায় মোট ৩টি আসন। এরমধ্যে একটি আসনে জামায়াতের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। অপর দুই আসনের মধ্যে একটিতে জামায়াতের প্রার্থী জয়ী হওয়ায় জেলায় বিএনপি মনোনীত একমাত্র এমপি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী শেরপুর-২ আসন থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী করা হয়। নিজ নির্বাচনী ভোটার ও সাধারণ মানুষের দাবী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ফ্যাসিষ্ট আমলে অন্যায় ও জুলুম সহ্য করে লড়াই সংগ্রাম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই তাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানে জোড়ালো দাবী জানান তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৩৪জন। এর মধ্যে নির্বাচনে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তার নিকটতম প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৫৫ ভোট। এ ফলাফলে নকলা-নালিতাবাড়ী উপজেলার পুরো এলাকায় ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে। এলাকাবাসীর বিশ্বাস ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হবে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী একজন সৎ ও নীতিবান মানুষ। তার বাবা প্রয়াত আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী এ আসন থেকে বিএনপির দলীয় এমপি, জাতীয় সংসদের হুইপ ছিলেন ও শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা ও নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা আশা করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আমরা দলীয়ভাবে আশা করছি, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে। এতে নকলা-নালিতাবাড়ী তথা শেরপুর জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন