টাঙ্গাইলে বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে
নবনির্বাচিত এমপি লুৎফর রহমান খান আজাদের সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘাটাইল (৩) এর বিএনপির পরাজিত প্রার্থী ওবায়দুল হক নাসিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র থেকে নবনির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে লুৎফর রহমান খান আজাদ অভিযোগ করেন, নির্বাচনের আগে ও পরে তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে ওবায়দুল হক নাসিরের অনুসারীরা জড়িত ছিল। তিনি বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। কিন্তু পরাজিত হয়ে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্য আজাদ আরও দাবি করেন, নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনেছেন বলেও জানান। তিনি বলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির নিজের নির্বাচনী অফিস ভাঙচুর করে, তার নেতাকর্মীদের উপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তাদের আঘাতে এলাকায় আমার ১৫-২০জন কর্মী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংবাদ প্রকাশের মাধ্যমে ঘাটাইলের জনগণের স্বার্থ ও নিরাপত্তা বিধানকল্পে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিগত ৩৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয় রাজনীতি করে আসছি। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনীতিতে আগমন। এজন্য আমি বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তথা দলের প্রতি চির কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মনজুরুল হক, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও ছাত্রনেতা শামিম মিয়া সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত