নবীনগরে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের পৌর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগের পর শনিবার(আগস্ট ২) বিকেলে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বালির মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে নবীনগর পৌর কৃষক দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন পৌর কৃষকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার (খান)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর কৃষক দলের সম্মানিত সদস্য মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোঃ জহিরুল হক (জরু মিয়া), সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন (বাবুল), নবীনগর পৌর কৃষক দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোশারফ হোসেন মুছা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহাসিন, ৬নং ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল (দুলাল), ৭নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ বায়েজিদ ইসলাম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মরম আলী, ৫নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ সোহাগ খান এবং অন্যান্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে অংশগ্রহণকারীরা কৃষক দলের সংগঠন শক্তিশালীকরণ, অঙ্গসংগঠনের সম্প্রীতি এবং আগামী জাতীয় নির্বাচনে সফলতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান