সামরিক জাদুঘরে কিডস টাইমের শিক্ষা সফর অনুষ্ঠিত
দেশের জনপ্রিয় আফটার-স্কুল প্ল্যাটফর্ম কিডস টাইম-এর উদ্যোগে গতকাল রাজধানীর বিজয় সরণির জাতীয় সামরিক জাদুঘরে একটি শিক্ষামূলক সফরের আয়োজন করা হয়। এতে কিডস টাইমের ধানমন্ডি ও খিলগাঁও শাখার প্রায় ৩০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা অংশ নেন।
সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ইতিহাস, দেশপ্রেম এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কে সচেতন করা। সামরিক জাদুঘরে প্রদর্শিত যুদ্ধবিমান, অস্ত্রশস্ত্র, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর ইতিহাসভিত্তিক বিভিন্ন উপকরণ শিশুদের মধ্যে জ্ঞানচর্চা ও কৌতূহল বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান সাথী বলেন, “আমরা চাই শিশুরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখুক। এই ধরনের সফর শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উল্লেখ্য, কিডস টাইম শিশুদের সৃজনশীলতা ও শিক্ষার বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই শিক্ষা সফর ছিল তারই একটি অংশ।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো