শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৬০০০ রান করলেন রুট!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন জো রুট। ওভালে ভারতের বিপক্ষে চলমান সিরিজের নির্ধারণী টেস্টের চতুর্থ দিনে এই মাইলফলকে পৌঁছান ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট। এই শটেই ডব্লিউটিসিতে তার রান সংখ্যা ৬০০০ পূরণ হয়। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটার, যিনি ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। এ তালিকায় তার পরে আছেন যথাক্রমে স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।
শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।
বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। শেষ টেস্টে জয়ের জন্য কঠিন লক্ষ্য তাড়া করছে স্বাগতিকরা। এই ইনিংসে সাজঘরে ফেরার আগে ১০৫ রান করেছেন রুট। ওভাল টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, হাতে আছে ৪ উইকেট।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ