ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

লাওসেও ভোরে অনুশীলন আফিদাদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২৫ সকাল ৯:২৩

বাংলাদেশ নারী ফুটবল দল ঢাকায় ভোরে অনুশীলন করে। বিদেশে টুর্নামেন্ট/প্রীতি ম্যাচ খেলতে গেলেও বাংলাদেশর বৃটিশ কোচ পিটার বাটলার সেটাই অনুসরণ করেন। লাওসেও আজ স্থানীয় সময় ভোর ছয়টায় অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। প্রতিদিনই এই সময়েই অনুশীলন করবে বাংলাদেশ।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য গতকাল সন্ধ্যায় বাংলাদেশ লাওসে পৌঁছায়। আজ সকালেই বল নিয়ে মাঠে নেমে পড়েছেন আফিদারা। নতুন দেশে প্রথম দিন অনুশীলন করে সন্তুষ্টিই প্রকাশ করেছেন অধিনায়ক, 'নতুন দেশ, পরিবেশ ভালোই লাগছে। অনুশীলনও ভালো হয়েছে।'
৬ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক লাওসের বিপক্ষে। তাই লাওস নিয়েই এখন ভাবছে বাংলাদেশ, 'কোচ যেভাবে বলবে আমরা সেভাবে খেলব। আমাদের টার্গেট ম্যাচ জেতা প্রথম লক্ষ্য লাওস।' বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নের অন্যতম কারিগর মোসাম্মৎ সাগরিকা। তিনি আজ অনুশীলন শেষে বলেন, 'আমরা কাল বাংলাদেশ থেকে আসছি, সকালে অনুশীলন ছিল ভালো হয়েছে। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জেতা।'
এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলেনি। এবার বাংলাদেশ দল নিয়ে বাফুফে প্রত্যাশা করছে। বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকলেও গ্রুপ রানার্স হয়ে আট দলের মধ্যে সেরা তিনে থাকতে পারলে আগামী বছর থাইল্যান্ডে খেলার সুযোগ পাবেন আফিদারা। 

 

Aminur / Aminur

ইয়ামালের জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সা

ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’

চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা

হালান্ডের গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ