ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ২:১৭

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের কর্মকর্তাদের নিয়ে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২ আগস্ট, ২০২৫ তারিখে চট্টগ্রামের একটি হোটেলে এই মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বাশার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ, চট্টগ্রাম জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরীসহ এই জোনের বিভিন্ন শাখা-উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমের সব ক্ষেত্রে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি চট্টগ্রাম অঞ্চলের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ কমানোর জন্য আদায় কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, বিনা সুদের এবং স্বল্প সুদের আমানত সংগ্রহের মাধ্যমে তহবিলসহ অন্যান্য ব্যয় কমিয়ে মুনাফা বাড়ানোর লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

স্বতন্ত্র পরিচালক মো. আবুল বাশার বলেন, একটি টেকসই ব্যাংক গড়ে তোলার জন্য গুণগত মানসম্পন্ন ঋণ বাড়াতে হবে এবং এক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করা যাবে না। তিনি বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের সব নির্দেশনা যথাযথভাবে পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের সিংহভাগই চট্টগ্রামকে কেন্দ্র করে পরিচালিত হয়, তাই বৈদেশিক বাণিজ্যে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এলসি (Letter of Credit) ব্যবসা বাড়ানো এবং অফশোর ব্যাংকিংয়ে আমানত বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে হবে। তিনি লিংকেজ শিল্প এবং অন্যান্য ছোটখাটো শিল্পগুলোকে অর্থায়নের মাধ্যমে অর্থনীতিকে বিকশিত করার সুযোগ কাজে লাগানোর কথা বলেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন