ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৪-৮-২০২৫ বিকাল ৫:৮

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা গত ১ আগস্ট আহাদুজ্জামান বাটু কর্তৃক প্রকাশিত একটি প্রেস রিলিজ নিয়ে তীব্র প্রতিবাদ জানান।

নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস রহমান লিখিত বক্তব্যে বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের দুর্দিনে সক্রিয় রয়েছেন। কিন্তু সভাপতি আহাদুজ্জামান নিয়মনীতি উপেক্ষা করে অসৎ উপায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং তার এই অন্যায়ের দায় দল নেবে না।

তিনি আরও বলেন, নিজের অনিয়ম আড়াল করতে আহাদুজ্জামান তড়িঘড়ি করে এক প্রেস রিলিজের মাধ্যমে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়েছেন, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে ওই প্রেস রিলিজটি প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাচ্চু মিয়া, পৌর বিএনপির সহসভাপতি মো. শাহীন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা বলেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল এবং দলের গুরুত্বপূর্ণ পদে থেকে কেউ ব্যক্তিগত ভুল করলে তার দায় দল নেবে না।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২