ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসাম প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৫-৮-২০২৫ দুপুর ২:১৫

'নতুন মুখ, নতুন প্রেরণা' স্লোগানকে সামনে রেখে লাকসাম প্রেসক্লাবের নতুন সদস্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে হোটেল গ্রিন ভিউ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম সম্পাদক নূর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক বাংলা কাগজের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান। নতুন সদস্যদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন খন্দকার, মু. শহিদ উল্যাহ, মাইন উদ্দিন শরীফ, মো. শাখাওয়াত হোসেন, ফখরুজজামান পাটোয়ারী এবং নীলুফা রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ১৯ জন নতুন সদস্যসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ভাষা সৈনিক আব্দুল জলিল সহ প্রয়াত সাংবাদিক ও জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত