ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র্যালী ও সমাবেশ
কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌরশহরের প্রেট্রোল পাম্প থেকে বিজয় র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা বলেন, বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েছে। ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। দ্রুত নির্বাচনই সেই পথের একমাত্র সমাধান।
তিনি আরো বলেন, উলিপুরে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে ফ্যাসিস্ট আ.লীগের এসব নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবী জানান তিনি।
এ সময় সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
Link Copied