ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:১৭

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ৫ই আগস্ট, মঙ্গলবার, বিএনপি আয়োজিত একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি এই র‍্যালির আয়োজন করে।

সহবতপুর ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিশাল মিছিলটি সহবতপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে নাগরপুর বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, সহ-সভাপতি মোঃ তোফায়েল মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ কিবরিয়া মোল্লা এবং সম্মানিত সদস্য মোঃ আবুল কালাম আজাদ রতন, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান ও মোঃ সেলিম মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দিপন, বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন আলাল ও সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস।

নেতারা বলেন, "জুলাইয়ের গণজাগরণই ছিল ফ্যাসিবাদ পতনের সূচনা। আজকের এই বিজয় র‍্যালির মাধ্যমে আমরা সেই ঐতিহাসিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে অঙ্গীকার করছি।" র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অবিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল