ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিসিবির বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বুলবুল, আলোচ্যসূচি কী?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১২:২০

গত মে মাসে বিসিবি সভাপতি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বেশ কয়েকটি বোর্ড সভা করেছেন পরিচালকদের নিয়ে। বর্তমানে পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় আছেন বোর্ড সভাপতি। আগামী ১৭ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে বুলবুলের। 
বিসিবি সভাপতির দেশে ফেরার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি বোর্ড সভা। আগামী ৯ আগস্ট (শনিবার) দুপুর তিনটায় মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের সভা। যেখানে স্বশরীরে উপস্থিত থাকবেন বিসিবির পরিচালকরা। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। 
এ ছাড়া দেশের বাইরে থাকা আরেক পরিচালক ফাহিম সিনহাও যোগ দেবেন অনলাইনে। এবারের আলোচনার বিষয়বস্তু থাকবে বিপিএলের ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। এ ছাড়া জাতীয় দলসহ ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে। 
এদিকে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শুরুর কয়েক দিন থাকবে ফিটনেসের ওপর বাড়তি নজর। যে কাজের দেখভাল করবেন ট্রেনার নাথান কেলি। পরবর্তীতে শুরু হবে স্কিল নিয়েও অনুশীলন। 
চলমান এই ক্যাম্প চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বিসিবি। 

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে