চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগরের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জেএম সেন উচ্চ বিদ্যালয় হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আক্তার খান। ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো. সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্যসচিব জাহেদ আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সি. যুগ্ন আহবায়ক সাইফুদ্দিন মীর্জা, যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ, রমজান আলী, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবদুল নাসের সাজ্জাদ, ইকবাল শরীফ ও মো. ওয়াসিম প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি হচ্ছে গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও তারেক রহমানের বিচক্ষণতায় বিএনপির সমর্থন ক্রমেই বাড়ছে। এই দলকে ধ্বংস করার জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬টি বছর নির্বিচারে নির্যাতন চালিয়েছে। কিন্তু রাজনৈতিক আদর্শ ও দলের প্রতি ভালোবাসায় সমর্থন আরো বেড়েছে। আমাদের এমন কোন কাজ করা যাবে না যাতে জনগণের কাজে দলের বদনাম হয়। আমাদের আরো সতর্ক হতে হবে, কতিপয় হাইব্রিডের কারনে আমাদের এই অর্জন কখনোই বৃথা যেতে পারেনা। দলের সুনাম ধরে রাখতে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। জাতীয়তাবাদের প্রতি দেশের মানুষের যে বিশ্বাস তা কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবেনা। সুতরাং দলের নাম বিক্রি করে যারা অপকর্ম করে তাদের প্রতিহত করতে হবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন